ঢাকা-ওয়াশিংটন চুক্তি, আরোপিত পাল্টা শুল্ক কমবে

নিজস্ব প্রতিবেদক | শিল্প-বাণিজ্য
ফেব্রুয়ারি ৪, ২০২৬
ঢাকা-ওয়াশিংটন চুক্তি, আরোপিত পাল্টা শুল্ক কমবে
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত

চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে আরোপিত বিদ্যমান ২০ শতাংশ শুল্ক আরও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেছেন, শুল্ক ইস্যুতে আগামী ৯ তারিখ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চুক্তির আওতায় মার্কিন মুলুকে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে আরোপিত ২০ শতাংশ শুল্ক আরও কমবে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার আগে দাম-দর, সরবরাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির আওতায় কোন যুদ্ধবিমান কেনা হচ্ছে না।

তিনি বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলাদেশও ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। শুধু ইইউ নয়, শুল্ক সুবিধা পায় এমন সব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

আগামী ৬ তারিখ জাপানের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ পর্যায়ে বলেও জানান বাণিজ্য সচিব।

 

শিল্প-বাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ