যে পাঁচ কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমল

উদ্যোগ ডেস্ক | শেয়ার বাজার
সেপ্টেম্বর ২৩, ২০২৫
যে পাঁচ কোম্পানির শেয়ারের দাম সবচেয়ে বেশি কমল

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর দুই সপ্তাহ আগে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৬২১ দশমিক ৪৯ কোটি টাকার।

আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই নেমে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ দশমিক ১৪ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি কমেছে প্রায় ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। ডিএসইএস নেমে এসেছে ১ হাজার ১৫০ দশমিক ২৫ পয়েন্টে। এক দিনে কমেছে ৮ পয়েন্টের বেশি বা প্রায় শতকরা শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক নেমেছে ২ হাজার ৭১ পয়েন্টে। সূচকটির পতন হয়েছে ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ৩০৩টি কোম্পানির এবং ৫০টি কোম্পানির দর অপরিবর্তিত আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে আছে বারাকা পাওয়ার।


বারাকা পাওয়ার
আজ রোববার মূল্যহ্রাসের শীর্ষে আছে বারাকা পাওয়ার। আজ এই শেয়ারের দাম ১০ শতাংশ কমে ৯ দশমিক ৯ টাকায় নেমে এসেছে। গতকাল এই শেয়ারের দাম ছিল ১১ টাকা।

টিএলআইএল
মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স। আজ এই শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৮৭ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬৩ দশমিক ৮ টাকা। আজ দাম কমে হয়েছে ৫৭ দশমিক ৫০ টাকা।

ফার্স্ট সিকিউরিটি
মূল্যহ্রাসের দিক থেকে আজও তৃতীয় স্থানে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ২ দশমিক ২০ টাকা। আজ দাম কমে হয়েছে ২ টাকা।

জহিন স্পিনিং
আজ মূল্যহ্রাসের দিক থেকে চতুর্থ স্থানে আছে জহিন স্পিনিং। আজ এই শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬ দশমিক ৮০ টাকা। আজ দিন শেষে এই শেয়ারের দাম কমে হয়েছে ৬ দশমিক ২০ টাকা।

ক্রাউন সিমেন্ট
আজ মূল্যহ্রাসের দিক থেকে পঞ্চম স্থানে আছে ক্রাউন সিমেন্ট। আজ এই শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। গতকাল শেয়ারটির দাম ছিল ৫৮ দশমিক ১০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ৫৩ দশমিক ৩০ টাকা।

 

সূত্র- প্রথম আলো 

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ