পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজারে বিক্রি

উদ্যোগ ডেস্ক | কৃষি ও প্রাণীসম্পদ
সেপ্টেম্বর ২৯, ২০২৫
পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৪৬ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। সোমবার খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।

এর আগে, ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যাবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, জেলের কাছ থেকে সরাসরি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় ক্রয় করি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে কেজিতে ২০০ টাকা লাভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনেছেন। 

 

কৃষি ও প্রাণীসম্পদ'র অন্যান্য খবর

সর্বশেষ