প্রায় ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
আগস্ট ৩০, ২০২৬
প্রায় ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের

২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৬ হাজার কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির এই মুনাফা ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে প্রায় ২ হাজার ৭৫১ কোটি টাকা বেশি (প্রায় ১২ শতাংশ)।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়।

 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা হয় প্রায় ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা।’’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মুনাফা করে ২৩ হাজার ২২৬ কোটি টাকা।

এটি স্থানীভাবে বাংলাদেশ ব্যাংকের মুনাফা। এখানে বিদেশে থাকা বিনিয়োগের কোনো আয় দেখানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংক মুনাফার দুটি তথ্য প্রকাশ করে থাকে। এর মধ্যে একটি স্থানীয়ভাবে অর্জিত আয়। বিদেশে থাকা বাংলাদেশ ব্যাংকের বিনিয়োগ থেকে আয় ও বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন তথ্য যোগ করা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বিদেশে থাকা বিনিয়োগ থেকে এবং বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়ন শেষে মোট মুনাফা করে ৩৪ হাজার ৮৯৪ কোটি টাকা।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ