ডিএসইতে লেনদেন ৫৬৮ কোটি টাকা

অক্টোবর ১১, ২০২৬
ডিএসইতে লেনদেন ৫৬৮ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ দশমিক ০৪ পয়েন্টে নেমেছে। একই সঙ্গে ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ১৮ কোটি ৮৮ লাখ ১১ হাজার ৪৯৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা। লেনদেনকৃত ৩৮৫টি কোম্পানির মধ্যে ৭৯টির দাম বেড়েছে, ২৬৪টির কমেছে এবং ৪২টির অপরিবর্তিত ছিল।

ডিএস-৩০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ দশমিক ৪৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৮০ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৬৬৬ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫১৭ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ‘এ’ শ্রেণির ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৯টির দর বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত ছিল। ‘বি’ শ্রেণির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, ৬৪টির কমেছে এবং ২টির অপরিবর্তিত ছিল।

‘জেড’ শ্রেণির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩২টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ২৩টির অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ডের ৩১টি ইস্যুর মধ্যে ২৬টির দর কমেছে এবং ৫টির অপরিবর্তিত ছিল।

এ ছাড়া করপোরেট বন্ডের দুটি ইস্যুর মধ্যে দুটিরই দর বেড়েছে। সরকারি সিকিউরিটিজের দুটি ইস্যুর দরই কমেছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো বেক্সিমকো, জি কিউ বলপেন, ইভিন্স টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সোনালী আঁশ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো আজিজ পাইপস, আনলিমা ইয়ার্ন ডাইং, বারাকা পতেঙ্গা পাওয়ার, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিআইএফসি, জি কিউ বলপেন ও এটলাস বাংলাদেশ।

অন্যদিকে দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান, সেনা ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ