ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
নভেম্বর ১০, ২০২৬
ত্রুটি সরিয়ে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন ফের চালু

ত্রুটি সরিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


এর আগে, মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ছিল আরটিজিএস লেনদেন।  

আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে দ্রুত টাকা পাঠাতে পারেন। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয়। সাধারণত বড় অঙ্কের অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আরটিজিএস ব্যবহার করা হয়। বাংলাদেশে এ ব্যবস্থায় লেনদেনের সর্বনিম্ন সীমা সাধারণত ১ লাখ টাকা।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ