নারী উদ্যোক্তাদের সম্মাননা দিল ইউনাইটেড ফাইন্যান্স

সংবাদ বিজ্ঞপ্তি | উদ্যোগ
আগস্ট ২০, ২০২৫
নারী উদ্যোক্তাদের সম্মাননা দিল ইউনাইটেড ফাইন্যান্স
ছবি : সংগৃহীত

রাজধানীতে অবস্থিত ইউনাইটেড ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়। ছবি: ইউনাইটেড ফাইন্যান্স

অনুকরণীয় ঋণ পরিশোধ রেকর্ডের জন্য নারী উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্বীকৃত এই উদ্যোক্তাদের সাফল্য উদযাপন করতে কোম্পানির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান নাজমুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত উদ্যোক্তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। উদ্যোক্তাদের অঙ্গীকার, দৃঢ়তা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার প্রশংসা জানানো হয় এই স্বীকৃতির মাধ্যমে।

ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে বলেন, ‘আমরা এই অসাধারণ নারী উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের সাহস ও দৃঢ় সংকল্প আমাদের গ্রাহক ও সম্প্রদায়ের পাশে থাকার প্রেরণা জোগায়। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় টেকসই ও দায়িত্বশীল উদ্যোগে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ, যা দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করে। আরো বেশি উদ্যোক্তাকে সেবা দেয়ার সুযোগ করে দেয়ার জন্য আমরা আমাদের নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানাই।’

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি গত ৩৬ বছর ধরে ছোট উদ্যোক্তাদের অর্থায়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তুলতে সহায়তা করছে ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম করে তুলছে।

উদ্যোগ'র অন্যান্য খবর

সর্বশেষ