ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
তাকে আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউ থেকে বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস।
বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহীনুলকে চলতি বছর জানুয়ারিতে দুই বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছিল। ৯ মাসের মধ্যেই তার চুক্তি বাতিল করা হল।
অগাস্টের মাঝামাঝিতে ফেইসবুকে তার একটি আপত্তিকর ভিডিও সামনে আসার পর ১৯ তারিখ থেকে বাধ্যতামূলক ছুটিতে ছিলেন তিনি।