যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে রোববার দুই দিনের এক সফরে ঢাকা আসছে সে দেশের একটি বাণিজ্য প্রতিনিধিদল।
জানা গেছে, পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। খসড়া চুক্তিটি চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করবে ঢাকা সফরে আসা মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল। বৈঠকে পাল্টা শুল্ক কমানো নিয়েও আলোচনা হতে পারে।