বাংলাদেশের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার অভিজ্ঞতা আরও উন্নত করতে দেশের প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন এবং শিক্ষা-প্রযুক্তি প্রতিষ্ঠান শিখো একসঙ্গে বিশেষ ‘এডুট্যাব’ বাজারে এনেছে। পার্সোনালাইজড লার্নিং সুবিধাসম্পন্ন এই ট্যাবটি দেশের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও স্মার্ট শিক্ষা নিশ্চিত করবে।
ওয়ালটন ও শিখো জানায়, সাশ্রয়ী মূল্যের এ ডিভাইসটি শিক্ষার্থীদের জন্য ‘অল-ইন-ওয়ান’ লার্নিং সলিউশন হিসেবে ডিজাইন করা হয়েছে। এতে দেশসেরা শিক্ষকদের অনলাইন পাঠদান এবং আধুনিক শিক্ষা প্রযুক্তির সমন্বয় রয়েছে।
এডুট্যাবের ফিচার:
শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে পড়াশোনা সুবিধার কথা মাথায় রেখে এতে রয়েছে শক্তিশালী কনফিগারেশন। এর মধ্যে রয়েছে ৮.৬৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে (৮০০x১৩৪০ রেজোলিউশন), হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম, ৪ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অনলাইন ক্লাসের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট এবং টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত।
কেন আলাদা এই ট্যাব?
ওয়ালটনের কম্পিউটার প্রোডাক্টের সিবিও তৌহিদুর রহমান রাদ বলেন, এটি সাধারণ ট্যাবলেটের চেয়ে আলাদা। এতে লাইভ ক্লাস, গাইডেড প্র্যাকটিস, অ্যানিমেটেড লেসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত স্মার্ট সাপোর্ট রয়েছে। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের একাডেমিক চাহিদার উপর ভিত্তি করে বছরের পর বছর গবেষণার মাধ্যমে সফটওয়্যার ও হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে।
ডিজিটাল শিক্ষায় নতুন ধারা:
শিখোর প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত এই ট্যাব শিক্ষার্থীদের পড়াশোনার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করবে। অ্যাপ স্টোরের পূর্ণ অ্যাক্সেস থাকায় এটি সাধারণ অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সুবিধাও প্রদান করবে। সফটওয়্যার, হার্ডওয়্যার এবং শিক্ষাদান প্র্যাকটিসের এই সমন্বয় বাংলাদেশের ডিজিটাল শিক্ষার নতুন মানদণ্ড স্থাপন করবে।
কীভাবে কেনা যাবে:
আগ্রহীরা শিখোর ওয়েবসাইট https://shikho.io/Edutab
বা ১৬৭৮০ নম্বরে কল করে এডুট্যাব সম্পর্কে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে পারবেন।