ঠাকুরগাঁওয়ে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

উদ্যোগ ডেস্ক | কর্পোরেট
নভেম্বর ১৩, ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে ঠাকুরগাঁও জেলায়। এ কর্মসূচির আওতায় চলতি বছর দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হচ্ছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থা দুটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঠাকুরগাঁওয়ের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো হাজী কামরুল হুদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়, চৌধুরী মোহাম্মদ আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয় ও মথুরাপুর পাবলিক হাই স্কুল।

ইএসডিও এর জয়নাল আবেদীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন 
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান ও বিকাশ এর রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ইভিপি ও হেড হুমায়ুন কবির সহ অনেকে।

বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয়ের ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

কর্পোরেট'র অন্যান্য খবর

সর্বশেষ