সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার

উদ্যোগ ডেস্ক | কর্পোরেট
নভেম্বর ১৯, ২০২৬
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. নুরুল আফছার। তিনি বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।    তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।

 

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে নুরুল আফছার সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও যুক্তরাজ্যে বহু আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। এর মধ্যে এশিয়া প্যাসিফিক এন্টাপ্রেনিউর অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ সম্মাননা উল্লেখযোগ্য।

কর্পোরেট'র অন্যান্য খবর

সর্বশেষ