ডিএসইতে গত সপ্তাহে লেনদেন ২৬ শতাংশ, ডিএসইএক্স সূচক বেড়েছে ৩২ পয়েন্ট

উদ্যোগ ডেস্ক | শেয়ার বাজার
নভেম্বর ১৪, ২০২৬
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন ২৬ শতাংশ, ডিএসইএক্স সূচক বেড়েছে ৩২ পয়েন্ট

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, ১২ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়া সপ্তাহে প্রতিদিন গড়ে ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা তার আগের সপ্তাহে ছিল ৫২৬ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে গড় লেনদেন বেড়েছে ২৬ দশমিক ৩৮ শতাংশ।

সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। তার আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ২ হাজার ৬৩৩ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। পাঁচ কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ২৬ দশমিক ৩৮ শতাংশ।

সাপ্তাহিক পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করেছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ৫ হাজার ৪১৩ দশমিক ০৪ পয়েন্টে।

এদিকে, ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ২ হাজার ৫৯ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৯ দশমিক ৫৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ দশমিক ৩০ পয়েন্টে পৌঁছেছে। তবে ডিএসইর এসএমই সূচক (ডিএসএমইএক্স) ২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩২ শতাংশ কমে ৯৪২ দশমিক ২০ পয়েন্টে নেমেছে।

বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৬ লাখ ৭৩ হাজার ৫৫৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৫৪ শতাংশ।

গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তার আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১৭ কোটি ৯৪ লাখ ৯০ হাজার। ফলে গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ।

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ