এপেক্স ওয়েভিং পরিদর্শন করবে ডিএসই

উদ্যোগ ডেস্ক | শেয়ার বাজার
নভেম্বর ১৬, ২০২৬
এপেক্স ওয়েভিং পরিদর্শন করবে ডিএসই

তালিকাভুক্ত এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলসের কার্যক্রম পরিদর্শন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদত্যাগ এবং কারখানার লে-অফের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত খতিয়ে দেখতে ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব সিদ্ধান্তে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করবে স্টক এক্সচেঞ্জটি।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিটির সংশ্লিষ্ট নথিপত্র, তথ্য প্রকাশের দলিল এবং পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে হবে ডিএসইকে। প্রয়োজনে কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকেও ব্যাখ্যা নিতে পারবে সংস্থাটি। পরিদর্শন শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার বাজার'র অন্যান্য খবর

সর্বশেষ