সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক—উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।
এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর গত সপ্তাহে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৬৫৪ দশমিক ৭২ কোটি টাকার।
আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই নেমে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৯ দশমিক ৯২ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি কমেছে প্রায় ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ। ডিএসইএক্স নেমে এসেছে ১ হাজার ১৭৮ দশমিক ১৯ পয়েন্টে। এক দিনে কমেছে ১৩ পয়েন্টের বেশি বা প্রায় ১ দশমিক শূন্য ৯ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক নেমেছে ২ হাজার ১০৭ দশমিক ১৩ পয়েন্টে। সূচকটির পতন হয়েছে প্রায় ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ৩০৩টি কোম্পানির এবং ৫০টি কোম্পানির দর অপরিবর্তিত আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যহ্রাসের শীর্ষে ছিল সিএপিএম বিডিবিএল।
১. সিএপিএম বিডিবিএল
আজ বৃহস্পতিবার মূল্যহ্রাসের শীর্ষে আছে সিএপিএম বিডিবিএল। আজ এই ইউনিটের শেয়ারের দাম ৮ দশমিক ৮৪ শতাংশ বা ১ টাকা কমে ১০ দশমিক ৩ টাকায় নেমে এসেছে। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১১ দশমিক ৩০ টাকা।
২. প্রাইম ফাইন্যান্স
মূল্যহ্রাসের দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে প্রাইম ফাইন্যান্স। আজ এই শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৬৯ শতাংশ বা ২০ পয়সা। বুধবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২ দশমিক ৩০ টাকা। আজ দাম কমে হয়েছে ২ দশমিক ১০ টাকা।
৩. পিপলস লিজিং
মূল্যহ্রাসের দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে পিপলস লিজিং। আজ এই কোম্পানির শেয়ারের দাম কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ বা ১০ পয়সা। বুধবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১ দশমিক ৮০ টাকা। আজ দাম কমে হয়েছে ১ দশমিক ৭০ টাকা।
৪. ফার্স্ট ফাইন্যান্স
আজ মূল্যহ্রাসে চতুর্থ স্থানে আছে ফার্স্ট ফাইন্যান্স। এই শেয়ারের দাম কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ বা ২০ পয়সা। বুধবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ২ দশমিক ৬০ টাকা। আজ দিন শেষে এই শেয়ারের দাম কমে হয়েছে ২ দশমিক ৪০ টাকা।
৫. বে লিজিং
আজ মূল্যহ্রাসে পঞ্চম স্থানে আছে বে লিজিং। আজ এই শেয়ারের দাম কমেছে ৬ দশমিক ৮১ শতাংশ বা ৩০ পয়সা। বুধবার শেয়ারটির দাম ছিল ৪ দশমিক ৪০ টাকা। আজ দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম কমে হয়েছে ৪ দশমিক ১০ টাকা।
সূত্র- প্রথম আলো