দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা

উদ্যোগ ডেস্ক | কর্পোরেট
অক্টোবর ৩১, ২০২৫
দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্যে বিশেষ সুবিধা

দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারাদেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে জমজমাটভাবে চলছে ৩০ দিনব্যাপী এই ফেয়ার। এসব ফেয়ারে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার এবং আইটি অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহার এবং র‌্যাফেল ড্র।

ইতোমধ্যে ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আর.এফ. জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কম্পিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে।
ফেয়ার শুরুর পর থেকেই ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফেয়ার চলাকালীন নির্দিষ্ট মডেলের ওয়ালটন কম্পিউটার অ্যাক্সেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, ট্যাব, প্রিন্টার ও স্পিকার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার। প্রতিদিনের র‌্যাফেল ড্র ছাড়াও প্রতিটি ভেন্যুতে থাকছে সন্ধ্যাকালীন মেগা র‌্যাফেল ড্র, যেখানে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, ট্যাবসহ নানান আকর্ষণীয় পুরস্কার।

কর্পোরেট'র অন্যান্য খবর

সর্বশেষ