অক্টোবরের ২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

উদ্যোগ ডেস্ক | খবর
অক্টোবর ২৬, ২০২৬
অক্টোবরের ২৪ দিনে এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতি ডলার ১২৩.৬৫ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।  কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (১-২৪ অক্টোবর) রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ