মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

উদ্যোগ ডেস্ক | পোশাক খাত
নভেম্বর ১৬, ২০২৬
মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হাওলাদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছে মালিকপক্ষ।

যত দ্রুত সম্ভব ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার প্রত্যাশা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ন্যূনতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হলে বর্ধিত মজুরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকেরা।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শ্রমিক প্রতিনিধির দ্রুত সুস্থতা কামনা করছে মালিকপক্ষ। একইসঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অনতিবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো আহ্বান জানানো হয়েছে।

পোশাক খাত'র অন্যান্য খবর

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ