মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

উদ্যোগ ডেস্ক | পোশাক খাত
নভেম্বর ১৭, ২০২৬
মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।  তিনি বলেন, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভাটি স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।

তিনি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেয়ার এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানান।

মজুরি কার্যকরের সময়সীমা সম্পর্কে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যেদিনই আসুক, নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

পোশাক খাত'র অন্যান্য খবর

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ