১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

উদ্যোগ ডেস্ক | পোশাক খাত
নভেম্বর ২২, ২০২৬
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এ জরিপ করা হয়। জরিপে ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। এসব কারখানার উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের।

এ ছাড়া সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এসব কারখানা রপ্তানি আদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে।

বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র। সংগঠনটির ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি।

পোশাক খাত'র অন্যান্য খবর

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

সিপিডির মজুরি প্রস্তাবের কিছু বিষয়ে ব্যাখ্যা চায় বিজিএমইএ

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

ইইউর নতুন নীতিমালার সঙ্গে মিল রেখে পোশাক কারখানার সক্ষমতা লাগবে: বাণিজ্যমন্ত্রী

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে টেকসই ব্যবস্থাপনা ও উদ্ভাবনে গুরুত্ব

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

পোশাক খাতে অস্থিরতা: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, নজরদারিতে ১২৫ প্রতিষ্ঠান

সর্বশেষ